Saturday, March 14, 2026

নজরে নয়াচর: সৌরবিদ্যুৎ-মৎস্যহাব-ইকো ট্যুরিজম গড়া নিয়ে বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের নয়াচরে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার (State Government)। পাশাপাশি, ওই অঞ্চল কেন্দ্র করে তৈরি হবে মৎস্যহাব এবং ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার, নবান্নে এই বিষয়ে বিদ্যুৎ ও মৎস্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi)। সেই বৈঠকেই নয়াচর এই সমস্ত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

নয়াচরকে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রস্তাব আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যেই সেখানে সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ার বিষয়ে এক সমীক্ষা করা হয়েছে। ওই এলাকায় লাভজনক ভাবে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে সমীক্ষায় উঠে এসেছে।

এক দিকে যেমন সারা দুনিয়া জুড়ে কার্বন নিষ্ক্রমণ নিয়ন্ত্রণে উৎসাহিত করা হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখেই রাজ্যের তরফে এই নয়া প্রকল্প সম্ভাবনা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে পারলে বিনিয়োগকারীরা উৎসাহী হবে বলেই মনে করছে সরকার।

রাজ্য সরকারের ‘পাখির চোখ’ এখন নয়াচর। এখন সেখানে বাম আমলে তৈরি ১৩টি মৎস্য সমবায় রয়েছে। এক একটি সমবায়ের অধীনে ৩০-৪০টি পুকুর রয়েছে। এই সমবায়গুলি হলদিয়া, সুতাহাটা, নন্দকুমার, নন্দীগ্রামের। মুখ্যমন্ত্রীর পরিল্পনা মতোই এই মীন-দ্বীপে মৎস্য হাব ও ইকো ট্যুরিজম তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রকল্প লাভজনক হবে এবং বিনিয়োগ পেতে সুবিধা হবে বলে আশাবাদী রাজ্য সরকার।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...