Thursday, May 14, 2026

Ranbir Alia wedding: আর মাত্র কয়েকঘণ্টা, রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড!

Date:

Share post:

সব জল্পনার অবসান। আজই গাঁটছড়া বাঁধতে চলেছেন রালিয়া(Ranbir Alia)। হাতে আর একদম সময় নেই। আর একটু পরেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া(Ranbir Alia)। বিবাহ সংক্রান্ত একাধিক নিয়ম আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে  ইতিমধ্যেই।পাঞ্জাবি(Punjabi) মতে বিয়ে হবে বলেই জানা যাচ্ছে।

প্রতীক্ষার অবসানে আজ বিবাহ বন্ধনে রণবীর-আলিয়া(Ranbir Alia)। সূত্র থেকে জানা গেছে, দুপুর ২ টো ৫০ মিনিটে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি।সাজো সাজো রব বলিউডে(Bollywood)। বিশেষ মুহূর্তের জন্য সকলেই মরিয়া হয়ে আছেন।

একনজরে আলিয়া ও রণবীরের বিয়ের খুঁটিনাটি:

  • কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজেদের ঘনিষ্ঠ অতিথিদের নিয়েই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান।
  • চূড়া ও পাগড়ি অনুষ্ঠানের পরই ঘোড়ায় চড়ে বিয়ের মন্ডপে হাজির হবেন ঋষি পুত্র ।
  • মাত্র ৪৫ থেকে ৫০ জন অতিথি নিয়েই সম্পন্ন হবে বিবাহ অনুষ্ঠান।
  • রণবীরের বান্দ্রার বাস্তু-র সাত তলায় বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
  • দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যে ৭টার পর মিডিয়ার সামনে আসবেন নব দম্পতি।
  • রাজকীয় আয়োজন বিয়ের মেনুতেও। থাকছে ৫০ রকমের পদ,২৫ রকমের নিরামিষ পদ রান্না হচ্ছে। একদিকে যেমন চিকেন , মটন  থাকছে পাশাপশি চাপাটি, ডাল মাখানির মত নিরামিষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
  • মহেশ ভাট(Mahesh Bhatt), সোনি রাজদান(Soni Rajdan) ইতিমধ্যেই বাস্তু তে বিয়ের কাজে ব্যস্ত বলেই জানা যাচ্ছে।

আঁটোসাঁটো নিরাপত্তার ঘেরাটোপে আর কিছুক্ষণের মধ্যেই বলিউডের হাইপ্রোফাইল বিয়ে শুরু হতে চলেছে।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...