Sunday, May 10, 2026

মারিউপোল দখল রাশিয়ার, ইউক্রেন সেনার প্রতিরোধ ভাঙছে

Date:

Share post:

কৌশলগত দিক থেকে ইউক্রেনের (Ukraine) বন্দর শহর মারিউপোল (Maruipol) দখল করা রাশিয়ার (Russia) কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মারিউপোল (Mariupol) সম্পর্কেই এদিন চাঞ্চল্যকর দাবি জানাল রাশিয়ার (Russia) প্রতিরক্ষা মন্ত্রক। তাদের দাবি, মারিউপোল শহরে ইউক্রেনের ৩৬ তম মেরিন ব্রিগেডের ১০২৬ জন সেনা আত্মসমর্পণ করেছেন। যার মধ্যে ৪৭ জন মহিলা আছেন। আছেন ১৬২ জন অফিসার। ২০১৪ সালের যুদ্ধে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল।

আরও পড়ুন: মেয়াদ ফুরোনোর পরেও দিব্যি চলছিল রোপওয়ে, চাঞ্চল্যকর দাবি ঝাড়খণ্ডের পর্যটন বিভাগের ডিরেক্টর

চলতি যুদ্ধে রাশিয়া ইউক্রেনের ডনবাস ও লুহানস্ক দখল করে নিয়েছে। রাশিয়া (Russia) এই তিন এলাকাকে যুক্ত করতে চায়। এই কাজ করতে গেলে মারিউপোল (Mariupol) শহরটি দখল করা খুবই জরুরি। কারণ মারিউপোল রয়েছে প্রায় মাঝখানে। মারিউপোল শহরের উপর আক্রমণ ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই সেখানে হামলায় দেড় হাজারেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে কিয়েভের দাবি। অন্যদিকে ইউক্রেনের ৩৬ তম মেরিন ব্রিগ্রেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৪৭ দিন ধরে এই বন্দর শহর রক্ষার জন্য সব ধরনের চেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের হাতে অস্ত্র খুবই কমে এসেছে। অর্ধেকের বেশি সেনা আহত। যারা কোনওরকম সুস্থ আছেন তারাই লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে তাদের সামনে পিছু হঠা ছাড়া আর কোনও বিকল্প পথ নেই। তবে তাদের আক্ষেপ, তারা কোনও রকম সহযোগিতা পাচ্ছে না। অস্ত্র ও রসদ দিয়ে তাদের সাহায্য করা হলে তারা অবশ্যই রুশ সেনার বিরুদ্ধে লড়াই করতে পারত। ইতিমধ্যেই রুশ (Russia) সেনা মারিউপোলকে (Maruipol) ঘিরে ফেলেছে।

এদিকে এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (President Vladimir Putin) গণহত্যাকারী বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US Joe Biden)। তিনি বলেন, গণহত্যাকারী পুতিন ইউক্রেনকে মুছে ফেলতে চাইছেন। বাইডেনের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr Zelenskyy)। তিনি বলেছেন, আমরা প্রথম থেকেই রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোর দাবি করে আসছি। এতদিনে মার্কিন প্রেসিডেন্ট আমাদের সেই দাবিকেই স্বীকৃতি দিলেন।



Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...