Sunday, March 15, 2026

অসুস্থ অনুব্রত, হাসপাতালে গেলেন শতাব্দী রায়

Date:

Share post:

অসুস্থ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। চিকিৎসাধীন রয়েছেন কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে। তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে হাসপাতালে গেলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় (TMC MP Shatabdi Roy)।

৬ এপ্রিল সকালে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তা দিতে পারেননি। সে দিনই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ফুসফুসে জল জমা, ডায়াবিটিস ও অণ্ডকোষে সংক্রমণ-সহ আরও বেশ কিছু সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। চিকিৎসা চলছে। সুস্থ হতে সময় লাগবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: শীঘ্রই চালু হবে স্কাইওয়াক: রাজ্যবাসীর মঙ্গলকামনায় কালীঘাটে পুজো মুখ্যমন্ত্রীর

এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে বীরভূমের তৃণমূল সভাপতিকে (Anubrata Mondal) দেখতে হাসপাতালে পৌঁছন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। সেখানে উডবার্নের ২১১ নম্বর কেবিনে অনুব্রত মণ্ডলকে দেখে আসেন। বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে আসেন তিনি।



spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...