Thursday, May 14, 2026

Atk Mohunbagan: ঢাকা আবাহনীকে গুরুত্ব জুয়ানের, কৃষ্ণা না থাকায় দলের আক্রমণভাগের শক্তি কমবে, বললেন বাগান কোচ

Date:

Share post:

এএফসি কাপের (AFC CUP) প্রথম ম‍্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টার এফসির (Blue Star Fc) বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। সেই ম‍্যাচে শ্রীলঙ্কার ক্লাবকে ৫-০ গোলে হারায় সবুজ-মেরুন। এবার এএফসি কাপের দ্বিতীয় ম‍‍্যাচে বাগানের মুখোমুখি ঢাকা আবাহনী। ধারে ভারে অনেকটাই এগিয়ে তারা। সেই ম‍্যাচে নামার আগে আবাহনীকে গুরুত্ব বাগান কোচ জুয়ান ফেরান্ডোর। আবাহনীর বিরুদ্ধে রয় কৃষ্ণার না থাকাটা দলের পক্ষে ক্ষতি বললেন বাগান কোচ।

এএফসি কাপে মোহনবাগানের পরবর্তী খেলা ১৯ এপ্রিল ঢাকা আবাহনীর বিরুদ্ধে। সেই ম‍্যাচেও পাওয়া যাবে না ফিজি তারকা রয় কৃষ্ণাকে। রয় না থাকাতে দলের আক্রমণভাগের শক্তি যে একটু কমবে, তা মেনে নিলেন জুয়ান। তবে এই নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নন বাগান কোচ। বরং যে দল রয়েছেন, তাদের নিয়ে আশাবাদী জুয়ান। এই নিয়ে বাগান কোচ বলেন, “কৃষ্ণা পারিবারিক সমস্যার জন্য নেই। যারা আছে তাদের নিয়েই পরিকল্পনা করতে হবে। এবং আমি আশাবাদী ম‍্যাচের ফলাফল পজেটিভ হবে।”

এদিকে এএফসি কাপের দ্বিতীয় ম‍্যাচে কমতে চলেছে টিকিটের দাম। সভ‍্য সমর্থকদের কথা মাথায় রেখে টিকিটের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। এই নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন,” গত ম‍্যাচে সমর্থকদের ভিড় কম হওয়ার কারণে আগামী ম‍্যাচ গুলোতে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন:চেনা ছবিতে কলকাতা ময়দান, বার পুজোতে ব‍্যস্ত ইস্টবেঙ্গল-মোহনবাগান

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...