Sunday, May 10, 2026

বিজেপি নেতাদের ‘ইস্তফা’ প্রসঙ্গে বিস্ফোরক অনুপম হাজরা

Date:

Share post:

সৌমিত্র খাঁয়ের পর এবার দলের রাজ্য নেতৃত্বকে তোপ দাগলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। একের পর এক পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি (BJP) নেতার। আজই বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বিজেপি রাজ্য কমিটির সম্পাদক পদ থেকে ইস্তফা দেন। শুধু তিনি নন, রাজ্য কর্মসমিতির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন বানী গঙ্গোপাধ্যায় এবং দীপঙ্কর চৌধুরী। ঠিক এরপরই বিস্ফোরক অনুপম। তাঁর কথায়, “কেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত!”

আরও পড়ুন: গেরুয়া বিদ্রোহ : ধান্দাবাজরা দলের কমিটিতে, সুকান্তকে কাঠগড়ায় তুলে পদ ছাড়লেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক

তিন বিজেপি (BJP) নেতার ইস্তফা পত্রের নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন অনুপম হাজরা (Anupam Hazra)। তিনি লেখেন, “কেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত !!!
আমি যতদূর জানি গৌরীশংকর বাবু একজন ভালো সংগঠক !!! যাদেরকে এতদিন গুরুত্ব দেয়া হলো তারা সব দল ছেড়ে চলে গেছে, আর যারা এতদিন মাটি কামড়ে পড়ে ছিলো, তারা ইস্তফা দিচ্ছেন !!!
আর এক শ্রেণীর মানুষ আছে যারা আমার মতো, যারা বঙ্গ-বিজেপির অসময়ে —–
…”মানে যখন পশ্চিমবঙ্গে মানুষ বিজেপিতে যোগ দিতে ভয় পেত অর্থাৎ বঙ্গ-বিজেপির সুসময়ে যোগ দেওয়া  রাজিব-সব্যসাচী এবং কিছু অভিনেতা-অভিনেত্রীদের মত জামাই আদর খাওয়া মানুষদের বিজেপিতে আসার অনেক আগে”….
—— বিজেপিতে যোগদান করে, রাস্তায় নেমে যথেষ্ট পরিমাণে আন্দোলনও করেছিলো যখন অন্যদের মাঠে নেমে আন্দোলন করতে দেখা যেত না, তৃণমূলের কাছ থেকে যথেষ্ট পরিমাণে পুলিশ কেসও খেয়েছে আর এখন প্রতিনিয়ত “দাদা মাঠে নামুন, আপনাদের আর আন্দোলনে দেখা যায় না কেন? শুধু সোশ্যাল মিডিয়াতে লেকচার দিলে হবে ??” – এই ধরনের
প্রশ্নের সম্মুখীন হন…
….কিন্তু তবুও রাজ্য বিজেপি থেকে দূরে, দিল্লিতে বা অন্য রাজ্যে পার্টির কাজ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে !!!
….আসল রহস্যটা কি ???!!!”

ইস্তফা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘আমরা পদত্যাগ পত্র নিয়ে আলোচনা করছি। খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে দলের মতামত আমরা জানিয়ে দেব।’




Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...