Tuesday, May 12, 2026

Jasprit Bumrah: আইপিএলে মুম্বইয়ের পারফরম্যান্স নিয়ে কী বললেন বুমরাহ?

Date:

Share post:

চলতি আইপিএলে (IPL)এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indiance)। আইপিএলের শুরুতেই টানা ছয় ম্যাচে হার রোহিত শর্মাদের (Rohit Sharma)। এখনও পযর্ন্ত আইপিএলে এটাই সবচেয়ে খারাপ শুরু মুম্বইয়ের। এমনও অবস্থায় অনেকেই মনে করছেন চলতি আইপিএলে শেষ হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ট্রফি জয়ের আশা। যদিও এমন তথ‍্য মানতে নারাজ মুম্বইয়ের তারকা বোলার যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনি বলেন, ম‍্যাচে ফেরার আশা এখনও শেষ হয়ে যায়নি।

সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন,” এখনও আমাদের জীবন শেষ হয়ে যায়নি। কালও সূর্য উঠবে। মনে রাখবেন খেলাটা ক্রিকেট। এখানে জয় যেমন আছে, হারও আছে। আমরা জীবনে কিছুই হারিয়ে ফেলিনি। কেউ না কেউ তো জিতবেই। একটা ক্রিকেট ম্যাচেই তো শুধু হেরেছি। আমাদের দলে এখনও আত্মবিশ্বাসটা রয়েছে। এই ফলাফলে আমাদের চেয়ে বেশি হতাশ বোধ হয় আর কেউ নয়। আমরা যে পরিশ্রম করি এবং মাঠে নেমে যে লড়াই দিই, সেটা বাইরের কোনও লোকের পক্ষে বোঝা একেবারেই সম্ভব নয়।”

চলতি আইপিএলে এখনও নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারেনি বলে মনে করছেন বুমরাহ। এই নিয়ে বুমরাহ বলেন,” অনেক ম্যাচে হেরেছি। কিন্তু সেটা নিয়ে আর ভাবতে চাই না। আমরা যে ভাল খেলিনি তার প্রমাণ তো পয়েন্ট তালিকাতেই রয়েছে। বাকি ম্যাচগুলিতে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

আরও পড়ুন:Rishabh Pant: আরসিবির কাছে হারের কারণ হিসাবে কী ব‍‍্যাখ‍্যা করলেন পন্থ?

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...