Tuesday, May 12, 2026

স্নানের ভিডিও তুলে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ, তারপর কী করলেন গৃহবধূ

Date:

Share post:

প্রতিবেশি মহিলার বাথরুমে স্নানের ভিডিও তুলে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পাশাপাশি ওই মহিলার থেকে টাকা ও কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। দীঘার পায়া গ্রামের ঘটনা।

অভিযুক্ত যুবকের নাম বিশ্বজিৎ মণ্ডল। পুলিশ সূত্রে খবর পেশায় রেলের ঠিকা কর্মী বিশ্বজিৎ। নির্যাতিতা গৃহবধূর বাড়িতে যাতায়াত ছিল ওই যুবকের। ওই মহিলার অভিযোগ, আড়াই বছর আগে একদিন আচমকাই ওই মহিলার স্নান করার সময় হাজির হয় ওই যুবক। স্নানরত অবস্থায় গোপনে নিজের ফোনে ওই মহিলার ভিডিও তুলে নেয় সে। এরপরই ওই গোপন ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে শুরু হয় লাগাতার ধর্ষণ। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বহু বার মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। ওই মহিলার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা ও গয়নাও হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা।

এরপরই পূর্ব মেদিনীপুরের দিঘা থানায় অভিযোগ করেন ওই গৃহবধূ। এর পরেই সক্রিয় হয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। নির্যাতিতা প্রতিবেশী বধূর গোপন জবানবন্দি গ্রহণ করেন কাঁথি আদালতের বিচারক।

আরও পড়ুন- Uttarpradesh Murder- Suicide: রক্তে ভাসছে ঘর, বারান্দায় ঝুলছে দেহ! প্রতিবেশীর চক্ষু চড়কগাছ

Related articles

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...