Monday, May 18, 2026

Corona-china: চিনে করোনার বাড়বাড়ন্ত, হংকং যাওয়া-আসার সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

Date:

Share post:

ফের সাংঘাতিক হারে করোনার সংক্রমণ বাড়ছে চিনে । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই চিনের ৪৪ টি প্রদেশে করোনা সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়েছে। টানা ২০/২২ দিন ধরে লকডাউন চলছে একাধিক শহরে। গোষ্ঠী সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য বাসিন্দাদের নজর নজর বন্দি করে রাখা হয়েছে এমনকি যোনির মাধ্যমেও প্রশাসন নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে এই অবস্থায় দেশকে সুরক্ষিত রাখতে আপাতত হংকংয়ে যাওয়া এবং ফেরার সমস্ত উড়ান বাতিল করল ভারতের বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া।

 

রবিবারই এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে, হংকংয়ের কোভিড সংক্রান্ত বিধিনিষেধের কড়াকড়ির কথা মাথায় রেখে আপাতত হংকংয়ে যাওয়া-আসার ১৯ এবং ২৩ এপ্রিলের সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। হংকংয়ের নতুন কোভিড বিধি অনুযায়ী ৪৮ ঘণ্টা আগের কোভিড নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই ভারত থেকে যাত্রীরা হংকংয়ে যেতে পারবেন।

এর আগে গত জানুয়ারিতে ভারত-সহ আটটি দেশের উড়ান চলাচলের উপর দু’ নিষেধাজ্ঞা চাপিয়েছিল হংকং সরকার। ছাড়াও ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ফ্রান্স, পাকিস্তান এবং ফিলিপিন্সের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে হয়েছিল।

 

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...