Sunday, May 17, 2026

রাজ্যে আরও জেলা বাড়ানোর পরিকল্পনা, কেন্দ্রের কাছে IAS-IPS চাওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

Date:

Share post:

এ রাজ্যে জেলার সংখ্যা মাত্র ২৩। কিন্তু পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার উন্নত করতে জেলাগুলিকে ভেঙে আরও জেলা বাড়ানোর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। কিন্তু পর্যাপ্ত সংখ্যক IAS-IPS অফিসার নেই রাজ্যে। আনুপাতিক হারে নতুন IAS-IPS- অফিসার পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখবে রাজ্য। ইতিমধ্যেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Harikrishna Dwivedi) চিঠি লেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পাশাপাশি রাজ্যে WBSC-WBPS অফিসার বাড়ানোর জন্য একটা কমিটি করা হয়েছে। মুখ্যসচিব নেতৃত্বে কমিটিতে থাকবেন স্বরাষ্ট্রসচিব-সহ অন্যান্য সচিবরা।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, জেলাগুলিকে পুনর্গঠিত করতে রাজ্যে পর্যাপ্ত সংখ্যায় আইএসএ-আইপিএস নেই। সেই কারণে এককালীন WBSC, WBPS সংখ্যা বাড়াতে সেই কমিটি তৈরি হবে। তিনি বলেন, পাশের ছোট রাজ্যগুলিতে অনেক বেশি জেলা। বাংলাতেও জেলা বাড়ানোর পরিকল্পনা আছে। কিন্তু আইএসএ-আইপিএস পর্যাপ্ত না থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যাচ্ছে না। সেই কারণে পদক্ষেপ হিসেবেই আরও আইএসএ-আইপিএস চাওয়া হচ্ছে।




Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...