Saturday, June 27, 2026

হঠাৎ ভোলবদল! এসএসকেএম-র প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

Date:

Share post:

হঠাৎ ভোলবদল। রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। স্বাস্থ্য পরীক্ষা করাতে সোমবার ফের এসএসকেএম হাসপাতালে যান রাজ্যপাল। আর সেইখান গিয়েই তাঁর মন্তব্য এসএসকেএম (SSKM) হাসপাতালে-এ চিকিৎসা পরিষেবা দুর্দান্ত। পরিকাঠামো খুবই উন্নত।

হাসপাতাল সূত্রে খবর, রাজ্যপালের গলায় কফ জমে থাকার পুরনো সমস্যা রয়েছে। প্রায় ২০ বছরের পুরনো কাশির সমস্যাও। এসএসকেএম-এ চিকিৎসা করিয়ে দু-তিন দিনের মধ্যেই সমস্যা সেরেছে। আর তাতেই অভিভূত রাজ্যপাল। এদিন সাড়ে বারোটা নাগাদ এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগে দেখান তিনি। তারপর বলেন, ”শরীর ঠিক আছে। খুব ভালো আছি। এখনকার চিকিৎসকরা খুবই ভালো।” এসএসকেএমের পরিষেবা ও পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন ধনকড়।

আরও পড়ুন:রাজ্যে আরও জেলা বাড়ানোর পরিকল্পনা, কেন্দ্রের কাছে IAS-IPS চাওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ইএনটি (ENT) বিভাগের প্রধান অরুণাভ সেনগুপ্তের (Arunava Sengupta) তত্ত্বাবধানে রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট ধরে ল্যারিঙ্গোস্কোপি করা হয়। অরুণাভ সেনগুপ্ত জানান, রাজ্যপালকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। আগের তুলনায় গলার সমস্যা অনেকটাই কমেছে। আর হাসপাতাল ছাড়ার আগে রাজ্যপাল জানান, ইএনটি বিভাগের পরিষেবায় তিনি মুগ্ধ।

রাজনৈতিক মহলেন মতে, রাজ্যে কড়া সমালোচকও এসএসকেএম-র পরিষেবায় খুঁত খুঁজে পাননি। উলটে ভূয়সী প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এতই বোঝা যায়, এই সরকারের আমলে রাজ্য চিকিৎসা পরিষেবার কতটা উন্নতি হয়েছে।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...