Sunday, April 26, 2026

ত্রিপুরার চারটি বিধানসভা উপনির্বাচনেই প্রার্থী দেবে তৃণমূল: সুস্মিতা দেব

Date:

Share post:

যত দিন যাচ্ছে উত্তর-পূর্ব ভারতে ততই নিজেদের সংগঠন মজবুত করছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার ত্রিপুরার বিধানসভার উপনির্বাচনের চারটি কেন্দ্রের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোড়া ফুল শিবির। সোমবার এ কথা জানিয়েছেন উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (susmita Dev)৷

তিন বিজেপি (BJP) বিধায়ক- সুদীপ রায় বর্মন, আশিস দাস এবং আশিস সাহা পদত্যাগ করায় তিনটি আসন খালি হয়েছে। পাশাপাশি, সিপিআইএম বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্র ফাঁকা । এই কেন্দ্রগুলিতেই উপনির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

সুস্মিতা দেব বলেন, ত্রিপুরায় স্বৈরাচারী শাসন চলছে। বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি সরকার। কিন্তু তারপরও মাটি আঁকড়ে ত্রিপুরার মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল। সেইমতো উপনির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরায় তৃণমূলের রাজ্য দফতর খোলা হবে বলে জানান সুস্মিতা৷

আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ তার আগে চার কেন্দ্রের উপনির্বাচনে ফের একবার শক্তি পরীক্ষা করে নিতে চায় তৃণমূল- মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- মহিলাদের একাধিক প্রকল্প বিষয়ে জনসংযোগের লক্ষ্যে নয়া মহিলা সাংগঠনিক কমিটি তৃণমূলের

 

 

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...