Saturday, May 16, 2026

Delhi Capitals: করোনায় আক্রান্ত মিচেল মার্শ, ভর্তি করানো হল হাসপাতালে

Date:

Share post:

আবারও ধাক্কা দিল্লি ক‍্যাপিটালস (Delhi Capitals) শিবিরে। করোনায় (Corona) আক্রান্ত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ (Mitchell Marsh)। ভর্তি করানো হল হাসপাতালে। সোমবার রাতে এমনটাই জানান হল দিল্লি ক‍্যাপিটালসের পক্ষ থেকে। এছাড়াও দিল্লির পক্ষ থেকে জানান হল, দিল্লি দলের বেশ কিছু সদস‍্য করোনায় আক্রান্ত, তাদের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং তারা কোয়ারেন্টাইনে রয়েছেন।

জানা যাচ্ছে, সোমবারের আরটি-পিসিআর পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে তাদের। তবে দিল্লির বাকি ক্রিকেটারদের করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানান হয়, “মার্শের শরীরে করোনার কিছু উপসর্গ রয়েছে। সিটি ভ্যালু ১৭। তাঁকে হাসপাতালে দেওয়া হয়েছে। দলের চিকিৎসকরাও তাকে পর্যবেক্ষণে রেখেছেন।”

ইতিমধ্যেই ঋষভ পন্থদের হোটেলের ঘরের বাইরে বেরোতে না করা হয়েছে। মঙ্গলবার ফের একবার তাঁদের আরটিপিসিআর পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে বুধবার দিল্লি-পাঞ্জাব ম্যাচ হওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা।

 

View this post on Instagram

 

A post shared by Delhi Capitals (@delhicapitals)

আরও পড়ুন:ATK Mohunbagan: আবাহনী ম‍্যাচ নিয়ে সতর্ক বাগান কোচ জুয়ান ফেরান্ডো

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...