Tuesday, May 19, 2026

Weather Forecast: গুমোট গরম থেকে মুক্তি! কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

হাঁসফাঁস গরমে নাকাল দক্ষিণবঙ্গবাসী। গরমের তীব্রতার সঙ্গে আর্দ্রতাজনক অস্বস্তি! ঘেমেনেয়ে একসার নিত্যযাত্রীরা। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। এমতাবস্থায় স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর।  মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবারের পর থেকে কিছুটা কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এদিকে এরই মধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। চলতি সপ্তাহেই কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে দক্ষিণের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ৷  আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে এখনই ৪০ পেরিয়েছে তাপমাত্রার পারদ৷


আরও পড়ুন:Ronaldo: সন্তানহারা হলেন রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সিআরসেভেনের


অন্যদিকে, কলকাতা ও শহর সংলগ্ন অঞ্চল মেঘলা থাকলেও আজ বৃষ্টির পূর্বাভাস নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম আরও বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে খবর,   বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ও লাগোয়া জেলাগুলিতে। আগামী ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রোদের পাশপাশি আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৫  ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম পরিমাণ ৫৪ শতাংশ।

Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...