Monday, June 8, 2026

Ronaldo: সন্তানহারা হলেন রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সিআরসেভেনের

Date:

Share post:

গত শনিবারই নরউইচ সিটির বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু তার ৪৮ ঘন্টা যেতে না যেতেই শোকের ছায়া রোনাল্ডোর পারিবারিক জীবনে। সন্তানহারা হলেন রোনাল্ডো ও তার বান্ধবী জর্জিনা রডরিগেজ। সোমবার রাতে ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তার মাধ্যমে এমনটাই জানান সিআরসেভেন। রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, তাদের সদ্যোজাত পুত্রসন্তান প্রয়াত হয়েছেন। বান্ধবী জর্জিনা রডরিগেজ সম্প্রতি যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন, যার মধ্যে এক কন্যা ও এক পুত্র। কিন্তু সেই পুত্রসন্তানের মৃত্যু ঘটেছে।

সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন,”গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের পুত্রসন্তান প্রয়াত হয়েছে। এটি এমন একটি যন্ত্রণা যা পিতা-মাতাই বুঝতে পারে। কেবল আমাদের কন্যা সন্তানের জন্ম আমাদের শক্তি দিয়েছে এই মুহুর্তের সঙ্গে লড়াই করার জন্য। আমরা ধন্যবাদ জানাতে চাই সকল ডাক্তার ও নার্সদের যারা তাদের বিশেষজ্ঞ পরিষেবা ও সহায়তা প্রদান করেছেন। আমরা খুবই বিধ্বস্ত এই মৃত্যুতে এবং আমরা গোপনীয়তার অনুরোধ করছি এই কঠিন সময়ে। আমাদের পুত্র সন্তান, তুমি আমাদের পরী। আমরা তোমায় সব সময় ভালোবাসব।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...