Thursday, May 14, 2026

উপনির্বাচনে গোহারার পর ফের বঙ্গ বিজেপির কামিনী-কাঞ্চন নিয়ে সরব তথাগত

Date:

Share post:

রাজ্যে সদ্যসমাপ্ত দুটি উপনির্বাচনের ফল ঘোষণার পর ফের বঙ্গ বিজেপির মুষলপর্বে অন্যমাত্রা যোগ হয়েছে। এরই মাঝে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের টুইটে দলীয় (BJP) নেতৃত্বকে তোপ দাগলেন তথাগত রায় (Tathagata Roy)। টুইটে তিনি লেখেন, “KDSA টিম পশ্চিমবঙ্গে বিজেপির জেতা গেম হারিয়ে দিয়েছে,এবং সেই প্রক্রিয়ার মধ্যে কামিনী-কাঞ্চন আকণ্ঠ উপভোগ করেছে। আমার জীবনে এরকম রাজনৈতিকভাবে নিজের পায়ে কুড়ুল মারা আমি কখনও দেখিনি বা শুনিনি।”

অনুপম হাজরাদের বক্তব্য সমর্থন করলেও তথাগত রায়ের টুইটের পাল্টা দিয়েছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। নাম না করে তথাগত রায়ের (Tathagata Roy) উদ্দেশ্যে দিলীপ বলেন, “ওসব ফালতু লোককে পাত্তা দিই না। যাঁদের কোনও কাজকর্ম নেই তাঁরাই সারাদিন বসে বসে টুইট করে। রাজ্যের কোনও পঞ্চায়েত ভোটে জেতার ক্ষমতাও নেই ওনার।”





Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...