Saturday, March 14, 2026

ব্রিজের পর এবার LAC-র কাছেই ৩টি মোবাইল টাওয়ার চিনের!

Date:

Share post:

এবার কি নতুন কোনও ফন্দি আঁটছে চিন (China)? তবে এমনই কিছু আশঙ্কা করা হচ্ছে। কারণ এবার ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) কাছেই মোবাইল টাওয়ার (Mobile Tower) বসিয়েছে বেজিং! লেহ-লাদাখ হিল কাউন্সিলের প্রাক্তন আধিকারিক কনটচোক স্টানজিন টুইট করে লেখেন, “চিন সম্প্রতি এলএসি-র কাছে তিনটি মোবাইল টাওয়ার তৈরি করেছে৷”

ওই আধিকারিক বলেছেন, প্যাংঙ্গং লেকের কাছে ব্রিজ তৈরির পর এবার ভারতের সীমানার কাছাকাছি হট স্প্রিং এলাকায় ৩টি মোবাইল ফোনের টাওয়ার বসিয়েছে চিন (China)। এটা উদ্বেগের বিষয় নয়? তিনি আরও বলেছেন, এখনও পর্যন্ত ভারতের কিছু গ্রামে 4G মোবাইল টাওয়ার (Mobile Tower) বসেনি। LAC-র কাছে বেশ কিছু জনবহুল গ্রাম রয়েছে সেখানে 4G-র সুবিধা নেই! আমার নির্বাচনী এলাকার ১১টি গ্রামে ফোরজি সুবিধা নেই।

আরও পড়ুন-কোটি কোটি টাকা প্রতারণার, লালবাজারের তৎপরতায় নাসিক থেকে ধৃত কিংপিন লিজা

ব্রিজ এবং মোবাইল টাওয়ার বসানো প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) জানান, পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। ভারত এমন কোনও চেষ্টাকে সমর্থন করে না। গত ৬০ বছর ধরে প্যাংঙ্গংয়ের ওই অঞ্চলটি দখল করে রেখে দিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি। সেখানে ব্রিজটি তৈরি করা হচ্ছে।




spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...