Friday, June 5, 2026

পান্তাভাত খাচ্ছেন অভিনেত্রী অনুষ্কা! কেন জানেন?

Date:

Share post:

গরমের দাবদাহে পান্তাভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সঙ্গে পোস্তর বড়া হলে মন্দ হয় না। গ্রাম বাংলায় এখন তাপমাত্রার তীব্রতা থেকে খানিকটা স্বস্তির জন্য দু’বেলাই পান্তাভাত চেটেপুটে খাচ্ছেন বঙ্গবাসী। তা বলে এই পদ যদি ক্রিকেটার বিরাট কোহলির হেঁশেলে দেখা যায়, তাহলে সত্যিই অবাক হতে হয়।তবে অবাক হওয়ার কিছু নেই। ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করার আগে একটু একটু করে বাঙালি হয়ে উঠেছেন অনুষ্কা শর্মা। তাই পান্তাভাত খেয়ে জোর ফেরাচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুন:নববর্ষের আনন্দ-ধারা ….”ঠাকুর বাড়ির সাজ”

মেয়ে হওয়ার পর পুরোদমে কাজে ফিরেছেন অনুষ্কা শর্মা। ‘চাকদহ এক্সপ্রেস’-এ ভারতীয় মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির শ্যুটিং হবে বিশ্বের ৪টি শীর্ষ স্থানীয় স্টেডিয়ামে। তাই বেশি করে দৌঁড়ঝাঁপও করতে হবে। তাই পান্তাভাত খেয়ে শরীরে জোর ফেরাচ্ছেন অনুষ্কা।

সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে পান্তাভাতে পেঁয়াজ, কাঁচালঙ্কা খাওয়ার ছবি পোস্ট করেন অনুষ্কা। খেতেও সুস্বাদু তা ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। অভিনেত্রীকে বাঙালি সাধারণ পদ খেতে দেখে খুশি ভক্ত ও অনুরাগীরা। তাই কমেন্টের বন্যা বইয়ে দিলেন নেটাগরিকরা।


নদিয়ার চাকদহের নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঝুলন। অভাব, ক্রীড়াজগতে হরেক বাধার সঙ্গে সঙ্গে লড়াই করেই ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন। ফাস্ট বোলিংয়ে দুরন্ত সাফল্যের পর দলের অধিনায়ক। ঝুলনের চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে তোলা অনুষ্কার কাছে বড় চ্যালেঞ্জ। তাই কোনও দিক থেকেই খামতি রাখছেন না অভিনেত্রী।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...