Friday, May 15, 2026

দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্ত হওয়া চার ধর্ষণকাণ্ডের রিপোর্ট পেশ আদালতে

Date:

Share post:

মাটিয়া, দেগঙ্গা, ইংরেজবাজার এবং বাঁশদ্রোণী ধর্ষণকাণ্ডের রিপোর্ট  রাজ্যের তরফ থেকে পেশ করা হল  আদালতে । কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে এই তদন্ত হয়েছে।

 এই চার ধর্ষণকাণ্ড নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ১২ এপ্রিল চারটি মামলার একসঙ্গে শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনকে বিশেষ তদন্তকারী দলের দায়িত্ব দেয়। সেই সঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছিল , তদন্তভার গ্রহণ করতে কোনও সমস্যা থাকলে দময়ন্তী সেন আদালতে জানাবেন। বুধবার ওই মামলাটির শুনানি ছিল।  তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।  দময়ন্তী সেনের তরফ থেকে তদন্তকারী আধিকারিকদের ঠিক কী কী নির্দেশ দেওয়া হয়েছে, তার উল্লেখও রয়েছে  এই রিপোর্টে। এই মামলার পরবর্তী শুনানি ২মে। ওইদিন তদন্তের পরবর্তী পর্যায়ের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করবে রাজ্য।

 

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...