Sunday, May 10, 2026

Entertainment: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হিংসা করেন সোহম! কেন?

Date:

Share post:

ছোট্ট জিজ্ঞাসা” নিয়ে সিনে জগতে এসেছিলেন একজন, অপরজন ছোটো থেকেই সিনেমার আদুরে বাচ্চা। একজন ‘একাই একশো’, তিনিই তো ‘টলিউডের ইন্ডাস্ট্রি’, অন্যজন ‘কলকাতার হ্যারি’ । এতক্ষণে হয়তো আন্দাজ করা গেছে, যে কোন দুজন অভিনেতার কথা বলা হচ্ছে?প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)এবং সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। পারিবারিক সম্পর্ক সত্ত্বেও বুম্বাদা কে হিংসে করেন সোহম, ভাবা যায়!

আসলে ছোট থেকেই বুম্বাদা’র খুব প্রিয় সোহম। শ্যুটিংয়ের ফাঁকে ছোট্ট সোহম মানে বিট্টুকে গাড়িতে চাপিয়ে চকোলেট, আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তিনি মানেই এককথায় ‘টলিউডের ইন্ডাস্ট্রি’র। তাঁর ফিটনেসকেই রীতিমত সমীহ করে চলেন সোহমও। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোহম জানান,  যাঁর কোলে পিঠে বড় হয়েছেন, এখন তাঁর পাশে দাঁড়ালে নাকি নিজেকে বুড়ো মনে হয় তাঁর। সম্প্রতি নিজের নতুন ছবি ‘কলকাতার হ্যারি’ নিয়ে গল্প করতে বসে বুম্বাদা’র অজানা গল্প তুলে ধরলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী।

সোহমের ‘কলকাতার হ্যারি’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোহম তাঁর ‘বুম্বামামু’র ডায়েট মানেই জানেন শুধুমাত্র ডাবের জল, টকদই আর ব্ল্যাক কফি।টিনি জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়  ফিটনেসের দিকে খুব খেয়াল রাখতেন। অর্ধেক জিনিসই খেতেন না। এখনও তাই। ‘নিজের শরীরের ওপর খেয়াল রাখাটা শেখার মতো’, বলছেন বিট্টু।

প্রসঙ্গত, ছোটবেলার মাস্টার বিট্টু থেকে টলিউডের আজকের নায়ক সোহম হয়ে ওঠার গল্পটা সহজ ছিল না। কিন্তু এই লড়াইয়ে পাশে ছিলেন সোহমের  বুম্বামামু।
” আমায় উনি গল্প করেছিলেন.. তখন ‘অমরসঙ্গী’ সুপারহিট। আরও একটা দুটো ছবিতে অভিনয় করে ফেলেছেন। তারপরেও লাইট নিয়ে যায় যে ভ্যানে করে, সেই ভ্যানে করে উনি যেতেন। বুম্বামামু যখন বোঝাতেন, যেন একটা আলাদা গুরুত্ব পেত কথাগুলো” , বলছেন সোহম।

নারী সুরক্ষার্থে দিঘাতে চালু হল উইনার্স স্কোয়াড

‘কলকাতার হ্যারি’ ছবিতে একদম অন্যভাবে দর্শকদের কাছে ধরা দেবেন সোহম। শিশুদের প্রিয় হয়ে উঠবেন ছবিতে, আশাবাদী তিনি। তাই বুম্বামামুকে পাশে নিয়ে এই ছবিতে কাজ করতে পারে যেন ফেলে আসা শৈশবেই ফিরে গেলেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...