Wednesday, March 4, 2026

WHO প্রধানের নতুন নাম দিলেন মোদি, টেড্রোস হলেন ‘তুলসীভাই’

Date:

Share post:

ভারত সফরে এসেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রাস আধনোম ঘেব্রিয়াসুস(Tedros Adhanom Ghebreyesus)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) উপস্থিতিতে বুধবার গুজরাটের গান্ধীনগরে গ্লোবাল আয়ুস ইনভেস্টমেন্ট ও ইনোভেশন নামের শীর্ষ সম্মেলনে যোগ দান করেন তিনি। এই অনুষ্ঠানে হু প্রধানের নয়া নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাত্মা গান্ধীর জন্মভূমিতে তিনি টেড্রোসের নতুন নাম দিলেন তুলসী ভাই(Tulshi Bhai)।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এদিন সকালে আমাকে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান বলেছিলেন তাঁর যেন একটি গুজরাটি নাম দেওয়া হয়। সেই মতো আমি ওনার নাম দিলাম তুলসী ভাই।” পাশাপাশি এদিন ভারতীয় সমাজে তুলসীর প্রয়োজনীয়তা ও ভেষজ গুণাগুনের কথাও উল্লেখ মোদি বলেন, “বর্তমান প্রজন্ম তুলসীর গুরুত্বের কথা ভুলে যাচ্ছে। বাড়়িতে তুলসী গাছ লাগানো ও পুজো করা এই দেশের প্রাচীন ঐতিহ্যগুলির মধ্যে একটি।” এছাড়াও তিনি জানান, বিদেশী নাগরিকদের জন্য আয়ুষ ভিসা চালু করা হবে ভারতে। এই ভিসার মাধ্যমে বিদেশী নাগরিকরা এই দেশে আয়ুষ থেরাপি নিতে আসতে পারেন। গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিন বিশ্ববাসীর জন্য ওষুধ আবিষ্কারের চেষ্টা করবে। এই কেন্দ্রটি থেকে প্রচুর মানুষ আগামী দিনে উপকার পাবেন। ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বনসকাঁথা কেন্দ্রে দুধ ও আলু প্রক্রিয়াকরণ করা হবে। পাশাপাশি এই কেন্দ্র থেকে কৃষকদের কৃষি ও পশুপালন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে।

আরও পড়ুন:উলুবেড়িয়ায় চেম্বার অফ কমার্সের উদ্যোগে গড়ে উঠছে টেক্সটাইল হাব

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রাস আধনোম ঘেব্রিয়াসুস বলেন, সাধারণভাবে ওষুধের জন্য ও বিশেষ করে ঐতিহ্যহত ওষুধের জন্য উদ্ভাবন বাস্তুতন্ত্রকে সমর্থন করার জন্য সরকারে প্রতিশ্রুতিসহ দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উদ্ভাবক, শিল্প ও সরকারকে টেকসই পরিবেশগতভাবে সংবেদনশীল ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে ঐতিহ্যগত ওষুধ উদ্ভাবন করতে হবে।




spot_img

Related articles

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...