Thursday, May 14, 2026

গাড়ির টাকা দিতে না পারায় নৈহাটিতে যুবকের মর্মান্তিক পরিস্থিতি

Date:

Share post:

লোন নিয়ে অন্য সকলের মতো গাড়ি কিনেছিলেন।কিন্তু গাড়ি কেনার কুড়ি দিন যেতে না যেতেই যুবকের মর্মান্তিক পরিণতি হতে পারে যুবকের তা বোধহয় বাড়ির লোক চিন্তাও করতে পারেনি পরিবার। শোরুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। খুন নাকি আত্মহত্যা এই নিয়ে উঠছে প্রশ্ন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম সাদ্দাম হোসেন। বারাসতের ছোট জাগুলিয়া এলাকার বাসিন্দা তিনি। সম্প্রতি নৈহাটিতে এস কে বাজাজের শোরুম থেকে ঋণ নিয়ে একটি গাড়ি কেনেন তিনি। সেই লোনের কিস্তি বাবদ শোরুমে চেকও দেন তিনি।কিন্তু ঘটনাচক্রে চাকটি বাউন্স হয়ে যেতেই শুরু গণ্ডোগোলের সূত্রপাত।


পুলিশ জানিয়েছে, সাদ্দাম ৪৫ হাজার টাকার একটি চেক দেয় কোম্পানিকে। কিন্তু চেকটি বাউন্স হয়ে যেতেই সাদ্দামকে ডেকে পাঠায় নৈহাটি শোরুমের কর্তৃপক্ষ। সাদ্দামও পৌঁছে যান শোরুমে। পুলিশ সূত্রের খবর, কেন এত টাকার চেক বাউন্স করল , তা নিয়ে চাপ সৃষ্টি করতে থাকে কর্তৃপক্ষ। সাদ্দামের পরিবারের অভিযোগ, শোরুমের মধ্যেই সাদ্দামকে বেধড়ক মারধর করা হয়। সেই সময় সাদ্দাম ফোন করে গোটা ঘটনাটি তাঁর বন্ধুদের জানায়। সূত্রের খবর, সাদ্দাম বন্ধুদের ফোন করে টাকা নিয়ে তাড়াতাড়ি শোরুমে পৌঁছতে বলে। সাদ্দামকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় কর্তৃপক্ষ বলে অভিযোগ।

অপরদিকে শোরুম কর্তৃপক্ষের দাবি, সাদ্দাম নিজেই আত্মহত্যা করেছে। ঘটনায় থমথমে গোটা এলাকা।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...