Tuesday, June 9, 2026

দশ টাকার নোটে প্রেমিকের উদ্দেশ্যে বার্তা কুসুমের ‘ আমাকে নিয়ে পালাও’

Date:

Share post:

‘টুইটার ( Twitter)শো ইওর পাওয়ার ….২৬ এপ্রিল( 26 th April) কে  পহলে কুসুম কা ইয়ে ম্যাসেজ ভিশাল তক পহচানা হ্যাঁয়। দো পেয়ার করনে ওয়ালো কো মিলানা হ্যাঁয়’।

দুই প্রেমিকে মেলাতে এইভাবেই উদ্বিগ্ন সোশ্যাল মিডিয়া( Social Media) । বাড়ি থেকে জোর করে বিয়ের ঠিক, তাই প্রেমিকের সঙ্গে সব যোগাযোগ বন্ধ এমতাবস্থায় প্রেমিকা নিরুপায় হয়ে একটি দশ টাকার নোটে  জানালেন তাঁর আকুতি। সেই নোটের ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে গেল।  সেই বার্তা নেটিজেনরা পৌছে দিল একেবারে যাকে বলে ঘরে ঘরে।  দুই  অজ্ঞাত
পরিচয়ের  প্রেমিক যুগলের  পুনর্মিলন ঘটাতে অস্থির তাঁরা।

প্রেমের জন্য  কী না করে মানুষ । আগেকার দিনে পায়রার পায়ে চিরকুট বেঁধে উড়িয়ে দিতেন প্রেয়সী তাঁর প্রিয়র উদ্দেশ্যে । এ যুগের প্রিয়া  একটি দশ টাকার নোটে প্রেমিককে  লিখে  জানালেন তাঁর মনের কথা। তিনি  লিখলেন ‘বিশাল আমার ২৬ তারিখে বিয়ে, আমাকে নিয়ে পালিয়ে যাও-  তোমাকে ভালবাসি , তোমার কুসুম।  কুসুমের প্রেমিককে মেনে নেয়নি তাঁর পরিবার । জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তাঁর । তাই কুসুম  চান বিশাল  এসে উদ্ধার করে নিয়ে যাক তাঁকে ।

এহেন  প্রেমের  বার্তাবাহী নোটটি রাতারাতি হুলুস্থুল বাঁধিয়ে দিল গোটা সোশ্যাল মিডিয়াতে । সেই ছবি ভাইরাল হওয়ায় নেটিজেনরা বেশ নড়েচড়ে বসেছেন ।

কেউ লিখলেন, বেশি করে শেয়ার
করো , যতো বিশাল আছে সবাইকে ট্যাগ কর । কেউ বা মজা করে লিখলেন, বিশালকে  খুঁজতে  সি আই ডি -র  এ সি পি প্রদ্যুম্ন কে ডাকা হোক । আবার কেউ বললেন,
কুসুম কে বাঁচাতে ২৫ জন বিশাল পৌছে যাবে । কেউ মজা করে জানতে চাইলেন প্রেমিক বিশালের পদবি। ঝড়ের গতিতে শেয়ার হল সেই পোস্ট । সবার এক কথা
মেলাতেই হবে দুই ই প্রেমিককে । কেউ কেউ সন্দেহের তীরও ছুঁড়লেন বললেন , চিঠি লেখার জন্য কাগজের কী অভাব ছিল যে টাকার উপর লিখতে হল । কী হবে তাহলে
কুসুমের ভাগ্য । বিশালের কাছে পৌছবে কি তাঁর এই বার্তা । এখন সেটাই দেখার।

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...