Saturday, March 14, 2026

Weather Forecast: শুরু হল স্বস্তির বৃষ্টি!ভিজবে তিলোত্তমাও

Date:

Share post:

গরমের দাপট থেকে খানিকটা স্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হল বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। পুরুলিয়ায় এক ধাক্কায় তাপমাত্রা ৫ ডিগ্রি নেমে গিয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন:১১ মে থেকে কোন ফোনগুলিতে থাকতে চলেছে কল রেকর্ডিংয়ের সুবিধা?


শুক্রবার সকাল থেকেই মুখভার আকাশের। গরমের দাবদাহ নেই। নেই গুমোট গরমও। সকাল থেকেই মৃদু হাওয়ায় মনোরম পরিবেশ গোটা দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও বৃষ্টি অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টি হবে। এদিন কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। আজ, কলকাতায়  সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮০ শতাংশের কাছাকাছি।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...