Thursday, April 23, 2026

নামখানা ধর্ষণ কাণ্ডের তদন্তেও দময়ন্তী সেনকে দায়িত্ব হাই কোর্টের

Date:

Share post:

নামখানা ধর্ষণ কাণ্ডের তদন্তের দায়িত্বও  দেওয়া হল  কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার আইপিএস অফিসার দময়ন্তী সেনের হাতে। এর আগে দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোণী এই চার  ধর্ষণ কাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকে।  নাত্র কয়েকদিন আগেই সেগুলির প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে জমা পড়েছে। এবার  নামখানা ধর্ষণের তদন্ত ভারও দময়ন্তীকে দেওয়া হল। তবে আদালত জানিয়েছে দময়ন্তী সেন এই দায়িত্ব  নিতে না চাইলে এই মামলাটি সিবিআইকে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। এই নিয়ে রাজ্যের  মোট পাঁচটি ধর্ষণের ঘটনার তদন্তের নজরদারির দায়িত্ব পেলেন  আইপিএস দময়ন্তী সেন।

গত ৮ এপ্রিল  নামখানায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। রাত ৩টে নাগাদ ওই গৃহবধূ নিজের ঘর থেকে বেরিয়ে শৌচালয়ে যাওয়ার পথে আক্রান্ত হন।  গণধর্ষণের পর ওই বধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টাও করে দুষ্কৃতীরা।  নামখানার ওই গৃহবধূ এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

Related articles

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...

কেশপুরে ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু তালিকায় নাম থাকা পরিবারের একমাত্র সদস্যের

ভোটার তালিকায় নাম নেই পরিবারের বাকি সদস্যদের। যাঁর ছিল ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি...

বুমরাহের ওয়ার্কলোড নিয়ে চিন্তা, ‘প্ল্যান বি’ তৈরি রাখছে বিসিসিআই

বছরের শুরুতেই ছিল টি২০ বিশ্বকাপ, তারপরই শুরু হয়েছে আইপিএল(IPL)। বছর ভর ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের। আগামী বছর...

কেন্দ্রীয় বাহিনীর ‘দাদাগিরি’: চোপড়ায় বিজেপিকে ভোট দেওয়ার নির্দেশ! বৃদ্ধা-যুবককে মারধরের অভিযোগ

চোপড়ায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাদাগিরি। বৃদ্ধা ও যুবককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় কমিশন ও বিজেপি। ভোটের লাইনে দাঁড়িয়ে...