Monday, May 18, 2026

দিল্লির জাহাঙ্গিরপুরীতে তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

Date:

Share post:

দিল্লির জাহাঙ্গিরপুরীতে তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। শুক্রবার দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদল  জাহাঙ্গিরপুরী যাচ্ছে। এই  দলের নেতৃত্বে রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সঙ্গে আছেন অর্পিতা ঘোষ, অপরূপা পোদ্দার, মানসরঞ্জন ভূঁইয়া, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়  জানিয়েছেন, ‘ দিল্লির জাহাঙ্গিরপুরীতে যা হয়েছে তা  মারাত্মক ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। একতরফা পদক্ষেপ নেওয়া হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। এটা তৃণমূল কংগ্রেস কখনই সমর্থন করে না।  সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে পাঁচজনের মহিলা প্রতিনিধি দল পাঠাচ্ছে দল। থাকছেন শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, অর্পিতা ঘোষ-সহ পাঁচজন । এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাহাঙ্গিরপুরীর বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। ঘুরে দেখবেন এলাকা। আমি দিল্লিতে থেকেই বিষয়টি নজরদারি করব। মূলত মহিলাদের পাঠাতে চাই। অনেককে যেতে দিচ্ছে না বলে খবর পাচ্ছি।’

Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...