Monday, May 18, 2026

কাজ প্রায় শেষ, ২৫ শে বৈশাখ চালু হতে পারে শিয়ালদহ মেট্রো

Date:

Share post:

শিয়ালদহ( Sealdah) থেকে সেক্টর ফাইভ মেট্রো ( Sector Five Metro)পথের যাত্রা শুরু হতে আর বেশি দেরি নেই । স্টেশন তৈরির কাজ শেষ । কিন্তু চালু হয়নি যাত্রী পরিষেবা কারণ কমিশনার অফ রেলওয়ে সেফটি বেশ কিছু অংশ বদলের প্রস্তাব রেখেছিল তাঁদের রিপোর্টে । সেই অংশের কাজ সম্পূর্ণ না হওয়ায় আটকে রয়েছে এই নতুন মেট্রো পরিষেবা। তবে শোনা যাচ্ছে  আগামী ২৫ শে বৈশাখ চালু হতে পারে এই পরিষেবা ।

যাত্রীর চাপ সামলাতে  এই নতুন স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি , ১৮ টি এস্কেলেটর এবং ২৭ টি টিকিট কাউন্টার । শুধু তাই নয়, বিপুল সংখ্যক যাত্রী ওঠানামার সুবিধার্থে দুটি লাইনের জন্য শিয়ালদহ স্টেশনে থাকছে তিনটি প্ল্যাটফর্ম। অর্থাৎ তৈরি হয়েছে আইল্যান্ড প্ল্যাটফর্ম। দু’পাশেই বসেছে স্ক্রিনডোর। ভিড়ের কথা মাথায় রেখে ট্রেনের দু’দিক দিয়ে ওঠানামা করার জন্য ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম থাকছে। আপাতত যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ । মেট্রো ভাড়ার তালিকা অনুযায়ী প্রথম দু কিলোমিটার দুরত্বের ভাড়া পাঁচ টাকা।  তারপর ২ থেকে ১০ কিলোমিটারের ভাড়া দশ টাকা । শিয়ালদহ থেকে ফুলবাগানের দূরত্ব যেহেতু ২ .৩৩ কিলোমিটার এবংএসপ্ল্যানেডের  ২. ৪৫  কিলোমিটার তাই এখানে ট্রেনে চড়লে ভাড়া পড়বে দশ টাকা।

ইতিমধ্যে স্টেশন পরিদর্শন করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুন অরোরা ও কেএমআরসিএলের এমডি সহ শীর্ষ কর্তারা । জেনারেল ম্যানেজার জানিয়েছেন , প্রধানমন্ত্রীর দফতর থেকে এই প্রকল্পর বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে নিয়মিত। আশা করা যাচ্ছে শীঘ্রই পরিষেবা চালু হয়ে যাবে ।

Related articles

খেলাধুলোর উন্নতির জন্য লিয়েন্ডারকে প্রয়োজন, জেনিফার শেষকৃত্যে বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...