Sunday, May 10, 2026

Delhi Capitals: ফের করোনার থাবা দিল্লি ক‍্যাপিটালসে, আক্রান্ত কোচের পরিবারের এক সদস‍্য

Date:

Share post:

ফের করোনার (Corona) থাবা দিল্লি ক‍্যাপিটালসে ( Delhi Capitals)। এবার করোনায় আক্রান্ত দিল্লি কোচ রিকি পন্টিং (Ricky Ponting)-এর পরিবারের এক সদস‍্য। সূত্রের খবর, বৃহস্পতিবার এবং শুক্রবার দিল্লির সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং পরিবারের সদস্যদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও পন্টিংয়ের পরিবারের এক সদস্যের ফল পজিটিভ আসে। যার ফলে শুক্রবার দিল্লি ক‍্যাপিটালস বনাম রাজস্থান রয়‍্যালসের ম‍্যাচে পাওয়া যাবে না পন্টিংকে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দিল্লির সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবারের সদস্যদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও পন্টিংয়ের পরিবারের এক সদস্যের ফল পজিটিভ আসে। সূত্রের খবর, পন্টিং-এরও করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে যেহেতু পরিবারের সদস্যদের কাছাকাছি ছিলেন পন্টিং, তাই তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে পন্টিং না থাকায় দিল্লি দলে কোচিংয়ের দায়িত্বে থাকবেন প্রবীণ আমরে, অজিত আগারকার, জেমস হোপস এবং শেন ওয়াটসন।

ইতিমধ্যেই দিল্লির দুই বিদেশি ক্রিকেটার টিম সেইফার্ট এবং মিচেল মার্শের করোনা ধরা পড়েছে। এ ছাড়াও করোনায় আক্রান্ত দিল্লির চার সাপোর্ট স্টাফ।

আরও পড়ুন:Rohit Sharma: ‘ধোনির কাছেই ম‍্যাচটা হেরে গিয়েছি’, বললেন মুম্বই অধিনায়ক

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...