Sunday, May 10, 2026

Weather-Bengal : বৃষ্টি -কালবৈশাখীর দেখা নেই, আজ থেকে আরও গরম বাড়বে কলকাতায়

Date:

Share post:

পূর্বাভাস ছিল বৃহস্পতি, শুক্র, শনি ঝড়-বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। কিন্তু বাস্তবে দেখা গেল মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ ঝাড়গ্রাম -সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা ছাড়া দক্ষিণ বঙ্গের জেলাগুলি বৃষ্টি শূন্য হয়ে রইল । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কালবৈশাখীর সম্ভাবনাও বেশ ক্ষীণ। উল্টে গরম আরো বাড়বে।

কিন্তু এর কারণ কী? হাওয়া অফিস জানিয়েছে মধ্যপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে সম্ভবত কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া সর্বত্রই বৃষ্টির দেখা নেই। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে। তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল । পাশাপাশি কলকাতায় আকাশ থাকবে মেঘলা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে অনেকটাই । সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে । যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই তাই ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে।

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...