Friday, March 20, 2026

ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া নির্ভরতা কমাক, দিল্লিকে কড়া বার্তা আমেরিকার

Date:

Share post:

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত(India) রাশিয়ার(Russia) প্রতি অধিক নির্ভরশীল। ভারত এই নির্ভরশীলতা এবার কমাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝে নয়াদিল্লিকে এমনই বার্তা দিল আমেরিকা(America)। শুক্রবার সাংবাদিক বৈঠকে পেন্টাগনের প্রেস সচিব জন কির্বি জানান, “ভারত ও অন্যান্য দেশগুলিকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই প্রতিরক্ষা ক্ষেত্রে তারা রাশিয়া নির্ভরশীলতা কমাক।”

শুধু তাই নয় ভারতকে বার্তা দিয়ে পেন্টাগনের তরফে আরও জানানো হয়েছে, ভারতের সঙ্গে আমাদের যে প্রতিরক্ষা সংক্রান্ত অংশীদারি রয়েছে তাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিতে চাই। আমেরিকার সঙ্গে ভারতের এই সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারতের রাশিয়ার প্রতি নরম অবস্থান ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। আমেরিকার দাবি, রাশিয়ার সঙ্গ ত্যাগ করে এই যুদ্ধের বিরুদ্ধে সরব হোক নয়াদিল্লি। তবে এরই মাঝে রাশিয়া থেকে তেল আমদানি করেছে ভারত। রাশিয়ার অত্যাধুনিক এস -৪০০ মিসিলে ডিফেন্স সিস্টেম নিয়ে অত্যন্ত আশাবাদী ভারতীয় ফৌজ। যা নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের সমস্যা উত্তরোত্তর বাড়ছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার ভারতকে কড়া বার্তা দিল আমেরিকা।




Related articles

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...