Thursday, May 14, 2026

তারাতলা উড়ালপুলে বড় ফাটল, দু-তিন দিন বন্ধ থাকতে পারে ব্রিজের বেহালাগামী লেন

Date:

Share post:

মেরামতির কাজের জন্য বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভারের (Taratola Flyover)বেহালামুখী লেন । জানা গেছে বেশ বড়সড় ফাটল দেখা দিয়েছে তারাতলা উড়ালপুলে।
প্রায় ৩২৫ মিটার লম্বা এই উড়ালপুলের শেষবার সংস্কার হয়েছিল ২০১৯ সালে। কিন্তু এখন কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার অংশে উড়ালপুলের উপর বড় একটি ফাটল তৈরি হয়েছে । এই ফাটল ধীরে ধীরে বড় হচ্ছে । দিনে দিনে বিপদজনক হয়ে উঠছে এই উড়ালপুল । কার্যত প্রাণ হাতে নিয়ে চলাফেরা করছেন মানুষজন ।

এই পরিস্থিতিতে পি ডব্লিউ ডি সূত্রের খবর আগামীকাল রাত থেকে তারাতলা ব্রিজের (Taratola Flyover) একটি লেন বন্ধ থাকবে । যে অংশে বড় গর্ত সৃষ্টি হয়েছে সেই জায়গায় মেরামতের কাজ শুরু হবে। এই মেরামতির কাজ শেষ হতে দু তিন দিন সময় লাগবে। ফলে বন্ধ থাকবে তারাতলা থেকে বেহালার দিকে যাওয়ার দিকে উড়ালপুলের একটি লেন ।

আরও পড়ুন-“পার্টি অফিসের ৩ কিলোমিটারের মধ্যে কোনওদিন মদ খাইনি”, দিলীপকে জবাব তথাগতর

ইতিমধ্যে বেশকিছুদিন যাবত তারাতলা ব্রিজের এই ফাটল ধরা অংশটি বাদ দিয়ে চলছে গাড়িগুলি। ফাটল ধরা জায়গাটির ভিডিয়ো তুলতে আসেন পিডব্লিউডি- র আধিকারিকরা । পি ডব্লিউ ডি অধীনেই তৈরি হয়েছিল এই উড়ালপুল।




Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...