Sunday, March 15, 2026

প্রেমিকার অভিযোগের জের বৌভাতের আসর থেকেই সোজা শ্রীঘরে যুবক

Date:

Share post:

প্রেমিকার (Lover) সঙ্গে দীর্ঘ আট বছর সম্পর্ক , ঘনিষ্ঠতা, বিয়ের মিষ্টি প্রতিশ্রুতি, সহবাস তারপর চুপিসাড়ে অন্য মেয়েকে বিয়ে করে আর একটু হলেই ফুলশয্যাও সেরে ফেলছিলেন প্রেমিক । ঠিক সেই মুহূর্তে ছন্দপতন একেবারে বউভাতের (Reception) আসর থেকে সোজা শ্রীঘরে গেলেন যুবক ।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার দেবীপুর এলাকায়। অভিযুক্তের নাম অভিজিৎ দাস । একটি বেসরকারি সংস্থায় কর্মরত অভিজিতের প্রায় আট বছরের সম্পর্ক ছিল প্রতিবেশী মৌমিতা সরকারের । নিয়মিত ঘোরাফেরা , খাওয়া দাওয়া শারীরিক সম্পর্ক সব চলেছে সেই পর্বে। মৌমিতাকে বিয়ের  প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিজিৎ । কিন্তু মাস তিনেক আগে থেকে অভিজিৎ এড়িয়ে যেতে থাকে মৌমিতাকে । এরপর হঠাৎ দিঘা চলে যান অভিজিৎ এবং ফিরে এসে প্রেমিকার সঙ্গে সব সম্পর্ক
ছিন্ন করে দেন ।  এরপর প্রেমিকার পরিবার খোঁজ নিয়ে জানতে পারে ইতিমধ্যে শিলিগুড়ি গিয়ে অন্য মেয়ের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেছেন অভিজিৎ । এরপর নিজের এলাকায় এনে বিয়েও সেরে ফেলেন সামাজিকভাবে । এই ঘটনা জানার পর গাইঘাটা থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৌমিতা ।

আরও পড়ুন-বিহারের রাজনীতিতে নয়া সমীকরণ! রাবড়ির বাড়ির ইফতারে নীতিশ

অভিযোগ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করেছেন অভিযুক্ত এবং দুবার গর্ভপাতও হয়েছে তাঁর । মৌমিতার সঙ্গে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছেন অভিজিৎ । পুলিশ তখন জানতে পারে অভিযুক্ত দিব্যি ফুলশয্যার সব আয়োজন সেরে ফেলেছে তাঁর বাড়িতে সেই উপলক্ষে শুক্রবার রাতে গোবরডাঙ্গার  একটি বাড়িতে বউভাতের অনুষ্ঠান করছেন অভিযুক্ত । সেই আসর থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে । মৌমিতা চান উপযুক্ত শাস্তি হোক তাঁর ।




spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...