Thursday, May 21, 2026

জোজোর ‘বউ’ আছে! উইকিপিডিয়ার ভুলে ক্ষুব্ধ গায়িকা

Date:

Share post:

উইকিপিডিয়ার (Wikipedia) ভুলে খুব তো গায়িকা জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। তাঁর জন্মসাল থেকে স্বামী, সন্তানদের নাম- সবেতেই ভুল। ক্ষুব্ধ মিস জোজো বলেন, গুগল বা উইকিপিডিয়ার সামান্য জ্ঞানটুকু নেই?

জোজোর এক সুরকার বন্ধু মুম্বই থাকেন। তিনি জোজোকে (Jojo Mukherjee) একটি স্ক্রিনশট পাঠান। উইকিপিডিয়ার সৌজন্যে মুম্বইয়ের পুরুষ কণ্ঠশিল্পী জোজো এবং কলকাতার গায়িকা জোজো মিলেমিশে একাকার! উইকিপিডিয়া অনুযায়ী, মিস জোজোর নাকি বউ রয়েছে! তিনি বিয়ে করেছেন ঝুম্পাকে! এর প্রতিক্রিয়া দিয়ে গায়িকা জোজো জানান, “গুগল বা উইকিপিডিয়ার সামান্য জ্ঞানটুকু নেই? বাকি সব বাদ দিলাম। আমি মেয়ে, আবার আমার বউ ঝুম্পা! এদিকে আমার ছবিও ঠিক দিয়েছে। অন্তত ছবি দেখে বোঝা উচিত ছিল আমি মেয়ে!”

আরও পড়ুন: ট্রেনে বিলি করা হল উগ্র হিন্দুত্ববাদী পত্রিকা! ক্ষোভ প্রকাশ যাত্রীদের

ভুল রয়েছে স্বামী, সন্তানদের নামেও। জোজোর স্বামীর নাম কিংশুক মুখোপাধ্যায়। জোজো বলেন, “গানের দুনিয়া তাঁকে বাবলু নামে চেনে। আমার মেয়ের নাম বাজো, ভালো নাম মেহেকা মুখোপাধ্যায়। ছেলের নাম জিজো নয়, আদীপ্ত মুখোপাধ্যায়। ওকে ২০১৯-এ দত্তক নিয়েছি।”

জোজোর পৈতৃক ভিটে জামশেদপুরে (Jamshedpur)। কিন্তু তিনি সেখানে বড় হননি। অথচ উইকিপিডিয়ায় লেখা জোজোর জন্ম এবং বেড়ে ওঠা জামশেদপুরে! এই ভুল আদৌ সংশোধন করা সম্ভব কিনা তা জানেন না জোজো।




Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...