Friday, May 15, 2026

পায়ের যাদুতে অবাক করছে রিষড়ার ভাইবোন অমৃত-অনন্যা, মন্ত্রমুগ্ধ স্থানীয়রা

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

অমৃত আর অনন্যা- দুই ভাইবোন। ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র অমৃতর বয়স মাত্র এগারো। আর ২য় শ্রেণিতে পাঠরত বোনের বয়স মেরেকেটে সাত। কিন্তু এই বয়সেই ভাই-বোনের ফুটবল স্কিল দেখলে সাধারনের চোখ ছানাবড়া। অমৃত এই বয়সেই টেনিস বল দু’পায়ে শতাধিকবার নাচাতে পারে। স্বাভাবিকভাবেই ফুটবল না চাইলে মাটিতে পড়ে না। অনন্যাও কম যায় না। ভাই-বোনের ড্রিবলিং দেখলে যে কেউ চমকে যাবে।

আরও পড়ুন: আপাতত বিক্ষোভ উঠল বিশ্বভারতীর উপাচার্যর বাড়ির সামনে থেকে



রিষড়া(Rishra) সিদ্ধেশ্বর কালীতলার দম্পতি অনিল ও বেবী শর্মার (Anil Sharma- Baby Sharma) সন্তান অমৃত ও অনন্যা (Amrit-Ananya)। অনিল ছোট ব্যাবসায়ী। মাঠপ্রেমী অনিল স্থানীয় অ্যাথলেটিক্সে বহু পুরস্কার ঘরে তুলেছেন। ফুটবলটাও খারাপ খেলতেন না। কিন্তু জীবনসংগ্রামের পথে খেলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই তিনি চান বর্তমান মোবাইলে চোখ রাখা যুগে নিজের ছেলে-মেয়ে ফুটবল খেলেই বড় হোক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media ) একটি ভিডিও দেখে পঞ্জাবের মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি অমৃতকে ডেকে নিয়েছিল। মাস চারেক সেখানে প্রশিক্ষণও নেয়। কিন্তু কোভিড আবহে বাড়ি ফিরে আসতে হয় অমৃতকে। অভিযোগ, করোনা স্বাভাবিক হওয়ার পর পুনরায় মিনার্ভার সঙ্গে যোগাযোগ করা হলে কয়েক লক্ষ টাকা অ্যাকাডেমি দাবি করে বলে জানান অনিল। তাই সেখানে আর যাওয়া হয়নি।

দুই ভাই-বোন এখন বাড়িতে মায়ের কাছে লেখাপড়া করে। প্রশিক্ষণের জন্য বাবার সাইকেলে চেপে পৌঁছে যায় রিষড়ার লেনিন মাঠে। সেখানে বাবার কাছেই ফুটবলের প্রশিক্ষণ নেয় দুজনে। ডান ও বাঁ দুপায়েই জোরালো শট অমৃতর। মাঝমাঠ থেকে অনায়াসেই জালে বল জড়াতে ওস্তাদ সে। বোনও এই বয়সে এক শটে ফুটবল ওড়াতে পারে। অমৃত এলএম টেনের ভক্ত হলেও অনন্যার প্রিয় কিন্তু সি আর সেভেন। রোজ মেসি-রোনাল্ডো হওয়ার স্বপ্ন নিয়ে তাই লেনিন মাঠ কাঁপিয়ে চলেছে ছোট্ট দুজন।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...