Thursday, May 14, 2026

পুড়ছে দক্ষিণবঙ্গ! ৭ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, বৃষ্টি কবে?

Date:

Share post:

গরমে পুড়ছে দক্ষিণবঙ্গবাসী। রোদের তীব্রতায় হাঁসফাঁস করা গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে গরমের দাপট থেকে এখনই মুক্তি নয় বলেই জানাল আবহাওয়া দফতর। উল্টে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে বলে জানানো হয়েছে। অর্থ্যাৎ আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। তবে স্বস্তি দিয়ে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে।

আরও পড়ুন:Tangra:আগুন নেভাতে গিয়ে মাথা ফাটল স্থানীয় যুবকের

রবিবার সকাল থেকেই রোদের তীব্রতা যথেষ্টই বেশি ছিল।  এদিন রাজ্যের পাঁচ জেলায় উচ্চ তাপপ্রবাহ অনুভূত হয়েছে। রবিবার কলকাতায় দুপুরের তাপমাত্রাও ছিল ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।


একনজরে দেখে নেওয়া যাক আজ কোথায় কত তাপমাত্রা?

আলিপুর – ৩৯.৬

দমদম – ৪০.৫

আসানসোল – ৪২.৩

বাঁকুড়া – ৪৩.১

বসিরহাট – ৩৭.০

ক্যানিং – ৩৮.৬

কৃষ্ণনগর – ৪০.৬

বিধাননগর – ৩৯.৩

উলুবেড়িয়া- ৩৯.০

মালদা – ৪১

মেদিনীপুর – ৪২

পানাগড় – ৪২.৫

পুরুলিয়া – ৪১.৭

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহ চলতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে। অর্থাৎ, এই সাত জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...