Sunday, May 3, 2026

ব্যাটারি চালিত স্কুটারে বিস্ফোরণ! মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক, আহত ২

Date:

Share post:

লাগামছাড়া জ্বালানির দাম। তাই ব্যাটারি চালিত স্কুটার কিনে এনেছিলেন অন্ধ্রপ্রদেশের শিবকুমার। কিন্তু সেখানেই বিপত্তি। স্কুটারুই প্রাণ কাঁড়ল তাঁর। গুরুতর আহত তাঁর স্ত্রী ও তাঁর দুই সন্তানের।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রের খবর, শুক্রবার স্কুটারটি কেনেন বছর চল্লিশের শিবকুমার। রাত ১০টা নাগাদ স্কুটারটিকে চার্জে বসিয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়ে গোটা পরিবার। সকাল হতেই আচমকা বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙে সকলের।


বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। সঙ্গে বিষাক্ত ধোঁয়া। অগ্নিদগ্ধ হয়ে মারা যান শিবকুমার। ঝলসে আহত হন, তাঁর স্ত্রী এবং দুই সন্তান।  পুলিশ জানিয়েছে, তিন জনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে। বিষাক্ত ধোঁয়া শরীরে ঢোকায় তাঁদের অবস্থা সঙ্কটজনক।

প্রসঙ্গত, এর আগে তেলঙ্গানার নিজামাবাদে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ফেটে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের। তার কয়েক দিনের মধ্যেই ফের আরও এক জনের মৃত্যুতে ইলেকট্রিক স্কুটারের মান নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...