Wednesday, June 10, 2026

MGNREGA: ৪০৬০ কোটি টাকা বরাদ্দ আটকে, TMC-র পর কেন্দ্রকে তোপ কংগ্রেসের

Date:

Share post:

দেশের গরিব মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে ‘মনরেগা'(MGNREGA) বা ‘১০০ দিনের কাজ’ প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। তবে মোদি জমানায় সঠিক সময়ে দেশের গরিব মানুষ সেই অর্থ পাচ্ছেন না। জানা গিয়েছে, এই প্রকল্পে ৪,০৬০ কোটি টাকা বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। যার জেরে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন ১০০ দিনের কাজে যুক্ত থাকা সাধারণ মানুষ। কেন্দ্রের তরফে বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। এবার এই ইস্যুই প্রকাশ্যে আনল সংশ্লিষ্ট মন্ত্রকের সংসদীয় কমিটি। পাশাপাশি এই ইস্যুকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে কংগ্রেস(Congress)।

১০০ দিনের কাজে যুক্ত দেশের সাধারণ মানুষের মোদি সরকারের এহেন প্রতারণার বিরুদ্ধে সরব হয়ে সোমবার টুইটে সরব হয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা। এদিন টুইটারে তিনি লেখেন, “আবকি বার দেশের গরিব মানুষের রুজি রুটির উপর আক্রমণ।” একই সঙ্গে ১০০ দিনের প্রকল্পে মোদি সরকারের তরফে বরাদ্দ আটকে রাখার সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনও তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুন:গোপনে স্বামীর মোবাইল দেখা মানসিক অত্যাচার: জানাল হাইকোর্ট

প্রসঙ্গত, কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির তরফে এক রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে। যেখানেই বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে দেশজুড়ে ১০০ দিনের কাজে শ্রমিকদের প্রাপ্য ৪,০৬০ কোটি টাকা এখনও আটকে রেখেছে সরকার। শুধু তাই নয় সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে করানো কাজের পারিশ্রমিক বাবদ ৯ হাজার কোটি টাকাও এখনও আটকে রয়েছে। পরিস্থিতি এটতাই গুরুতর পর্যায়ে যে চলতি বছরের বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে ১০০ দিনের কাজে। আগে যা ছিল ৭৮ হাজার কোটি টাকা, বর্তমানে তা কমে হয়েছে ৭৩০০০ কোটি টাকা। গোটা ঘটনায় সংসদীয় কমিটির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কমিটির তরফে এই পরিস্থিতি শোধরানোর আবেদনের পাশাপাশি ১০০ দিনের কাজের সুযোগ তৈরিতে জোর দেওয়ার আবেদন করা হয়েছে। এছাড়াও এই রিপোর্ট লোকসভা ও রাজ্যসভাতে পেশ করেছে সংসদীয় কমিটি।




Related articles

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...