Wednesday, May 13, 2026

Punjab Kings: অর্শদীপের পারফরম্যান্স মন কেড়েছে ময়ঙ্কের, সাংবাদিক সম্মেলনে প্রশংসায় মাতলেন তিনি

Date:

Share post:

সোমবার আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ১১ রানে জয় পায় পাঞ্জাব কিংস (Punjab Kings)। ১৬ নম্বর ওভারে সন্দীপ শর্মা ২৩ রান দেওয়ার পর একটা সময় মনে হচ্ছিল ম‍্যাচটা হয়ত জিতে যাবে সিএসকে। চার ওভারে জয়ের জন্য বাকি ছিল ৪৭ রান, হাতে ছিল ছয় উইকেট। তবে ১৭ ও ১৯ নম্বর ওভারে অর্শদীপ সিং যথাক্রমে ছয় ও আট রান দিয়ে খেলা ঘুরিয়ে দেন। আর অর্শদীপের এই পারফরম্যান্সই মন কেড়েছে পাঞ্জব অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালের। বললেন, ম‍্যাচের টার্নিং পয়েন্ট ওটাই ছিল।

সাংবাদিক সম্মেলনে ময়ঙ্ক বলেন,”আমার মতে অর্শ দারুণ বল করেছে। ওকে বাহবা দিতেই হয়। গোটা মরশুম জুড়ে ও সবসময় এগিয়ে এসে বল চেয়ে নিয়েছে। আমাদের হয়ে কঠিন ওভারগুলো বল করছে। রাবাদাও দারুণ করেছে। ওই অবস্থায় রুতুরাজ গায়কোয়াডড ও আম্বাতি রায়াডুর উইকেট নেওয়াটা খুব জরুরি ছিল। আমার মনে হয় ওরা দুইজনেই বল হাতে আমাদের হয়ে ম্যাচটা বদলে দিয়েছেন।”

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...