Sunday, May 10, 2026

শৌচাগারেই রন্ধনশালা! বন্ধ করে দেওয়া হল রেস্তোরাঁ

Date:

Share post:

শৌচাগারের মধ্যেই রান্না হচ্ছে। দিনের পরে দিন এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছিল ক্রেতাদের। জানাজানি হতেই স্থানীয় প্রশাসন তল্লাশি চালায় সেখানে। বন্ধ করে দেওয়া হল  সৌদি আরবের জেদ্দা শহরের ওই রেস্তোরাঁটি।

জানা গিয়েছে গত প্রায়  ৩০ বছর ধরে  রেস্তোরাঁটি  এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানিয়ে চলেছে। সেখানে কর্মরত শ্রমিকদের কোনো স্বাস্থ্য কার্ডও ছিল না।  ছিল না ফুড সেফটি লাইসেন্স। এমনকী আবাসিক আইনও লঙ্ঘন করা হচ্ছিল। দীঘর্দিন ধরেই গোপনে এই কাজ করে যাচ্ছিল অভিযুক্ত রেস্তোরাঁটি। এক ক্রেতার নজরে পড়তেই বিষয়টি চাউর হয়ে যায়। জেদ্দা পৌরসভার কর্মকর্তারা রেস্তোরাঁটিতে তল্লাশি চালাতে গিয়ে রীতিমত অবাক হয়ে যান।  তারা দেখেন ওখানে শৌচাগারে সকালের খাবার তৈরি করত।  শিঙারা, কচুরি এসব তৈরি হত। এছাড়াও  শৌচাগারের এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় কিছু মাংস এবং পনির পড়ে থাকতে দেখতে পান। তার পরেই বন্ধ করে দেওয়া হয় রেস্তোরাঁটিকে।

Related articles

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...