Tuesday, May 12, 2026

কানু সান্যালের বাড়ি দখল মুক্ত করা-সহ উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সিপিআইএমএল-এর প্রাক্তন সাধারণ সম্পাদক তথা নকশাল আন্দোলনের নেতা প্রয়াত কানু সান্যালের (Kanu Sanyal) বাড়ি দখলের অভিযোগ আগেই উঠেছিল। এবার প্রশাসনিক বৈঠকে সেই কথা তুলে পুলিশকে আইনি পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

পশ্চিমবঙ্গের (West Bengal) নকশাল আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল উত্তরবঙ্গের নকশালবাড়ি। আর নকশাল আন্দোলন যাঁদের হাত ধরে গড়ে উঠেছিল তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কানু সান্যাল। জেল থেকে ছাড়া পাওয়ার পর ১৯৮৯ সাল থেকে  টিনের চালার ছোট্ট বাড়িতেই থাকতেন কানু সান্যাল (Kanu Sanyal)। একদিকে পার্টি অফিস ও অন্যদিকে এই বাড়ির একচিলতে ঘরই কার্যত আন্দোলনের সূতিকাগার। আর সেই স্মৃতি বিজড়িত বাড়ির পিছনের অংশ দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। কানু সান্যালের ভিটে দখল হওয়া প্রসঙ্গে এদিন প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘কানু সান্যাল অত্যন্ত সিনিয়র লোক। নকশাল আন্দোলনের নেতা ছিলেন। ওঁর আদর্শ আমি সমর্থন না করতে পারি। কিন্তু ওঁর বাড়ি কেন দখল হবে?’ এ বিষয়টি দেখার জন্য বৈঠকেই স্থানীয় পুলিশকে নির্দেশ দেন তিনি। যদি দখল হয়ে থাকে, তাহলে প্রয়োজনী আইনি পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শিলিগুড়ি (Siliguri) ও তৎসংলগ্ন অঞ্চলে বহুদিন ধরেই সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে নানা চক্রও কাজ করছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বারবার উষ্মা প্রকাশ করেছেন। এবার কানু সান্যালের বাড়ির প্রসঙ্গেও সেই একই বিষয় নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- দুর্নীতি-দুষ্কর্মে রং না দেখে কড়া পদক্ষেপ: দল-প্রশাসনকে একযোগে কড়া বার্তা মমতার

 

 

Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...