Thursday, May 14, 2026

আজই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মহারাজের, কারণ কী?

Date:

Share post:

২৭ ও ২৯ মে- IPL টুর্নামেন্টের প্রথম প্লে-অফ এবং এলিমিনেটর রাউন্ডের ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। তার আগে আজ নবান্নে যাচ্ছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay)। যদিও এই সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানা যায়নি। তবে, সূত্রের খবর, IPL-এর ম্যাচ দুটিতে দর্শক প্রবেশের অনুমতি চাওয়ার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করতে পারেন সৌরভ। একই সঙ্গে তিনি ইডেনে ম্যাচ দেখতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন বলে সূত্রের খবর।

করোনা পরিস্থিতির কারণে প্রাথমিকভাবে পুনে এবং মুম্বইয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা হয়েছিল। দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনা থাবা বসাতেই পুনে থেকে ম্যাচ সরিয়ে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়। কারণ তখন কলকাতায় ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চিয়তা ছিল। তারপর ঠিক হয়, IPL টুর্নামেন্টের প্রথম প্লে-অফ এবং এলিমিনেটর রাউন্ডের ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। ২৭ ও ২৯ মে এই ম্যাচ হবে বলে জানান BCCI প্রেসিডেন্ট। প্রতি ম্যাচেই ১০০ শতাংশ দর্শক উপস্থিতি থাকবে। এই পরিস্থিতিতে সৌরভ খেলা সংক্রান্ত কোনও অনুমতির জন্য এবং ম্যাচে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্যই এই সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...