Wednesday, June 24, 2026

অদ্ভুত যুক্তিতে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়কের, পাল্টা দিল তৃণমূল

Date:

Share post:

নির্জলা এপ্রিলে প্রচণ্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। ঘটছে মৃত্যুর ঘটনাও। দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপপ্রবাহেরও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোনওরকম ঝুঁকি না নিয়ে রাজ্যের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মে থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে।

কিন্তু উত্তরবঙ্গের স্কুলগুলিতে যাতে এখনই গ্রীষ্মের ছুটি দেওয়া না হয়, সেই ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। একই সঙ্গে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতেও সরব হয়েছেন তিনি।
শিলিগুড়ির বিধায়কের অদ্ভুত যুক্তি, করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল-কলেজের পঠন-পাঠন। এবার গরমের ছুটি এগিয়ে আসলে ফের পড়াশুনায় ক্ষতির সম্মুখীন হবে পড়ুয়ারা।

শিক্ষার পাশাপাশি উত্তরবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার দিকেও আঙুল তোলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁর অভিযোগ, ‘রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল। কিন্তু তা কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরিকাঠামোরও বিশেষ উন্নতি হয়নি।’ এই অভিযোগগুলি তুলেই ফের একবার পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি করেছেন শংকর ঘোষ।

শিলিগুড়ির বিধায়কের এমন অমূলক দাবির পাল্টা দিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শংকরের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, শান্ত উত্তরবঙ্গকে অশান্ত করার লক্ষ্যে বিজেপি বিধায়ক প্ররোচনামূলক মন্তব্য করছেন। কুণালের কথায়, ‘কোনও সরকারি সিদ্ধান্ত সামগ্রিকভাবে হয়। সেটা পৃথক কোনও জেলা বা মহকুমাভিত্তিক হতে পারে না। সরকারের চেয়ারে বসে বৈষম্য করা উচিত নয়। সে কারণেই দক্ষিণ এবং উত্তরবঙ্গে স্কুলগুলির ক্ষেত্রে আলাদা নিয়ম চালু করা সম্ভব নয়।’

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...