Thursday, May 14, 2026

গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত: তোপ মমতার, ওড়ালেন দিল্লিতে মোদি-সাক্ষাতের জল্পনা

Date:

Share post:

পেট্রোপণ্যে দাম বৃদ্ধি নিয়ে বুধের পরে বৃহস্পতিবারও কেন্দ্রকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত কেন্দ্রের। কারণ হিসেবে তিনি বলেন, তেল এবং গ্যাসের (Gas) দাম লাগাম ছাড়া বেড়ে যাওয়া সাধারণ মানুষের উপর চাপ বেড়েছে। গ্যাসের দাম না কমানো হলে সাধারণ মানুষের সমস্যা আরও বেড়ে যাবে।

২৯ এপ্রিল রাজধানী যাচ্ছেন মমতা। এবারের সফরে কি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে? তবে, এই জল্পনায় নিজেই জল ঢেলেছেন মমতা। জানিয়ে দিয়েছেন এবার দিল্লি সফরে বিচারপতিদের সম্মেলনে তিনি যোগ দিয়েই ফিরে আসবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না। মমতা বলেন, পরের দিন মে দিবস থাকায় তাঁকে ৩০ তারিখে ফিরে আসতেই হবে। মে দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানাতে হবে। ২ মে বা ৩ মে ঈদ রয়েছে। বাংলায় মানুষ ৩৩ শতাংশ সংখ্যালঘু। সেদিন তাঁকে রেড রেডের নমাজ পাঠে অনুষ্ঠানেও যেতে হয়। সেদিন অক্ষয় তৃতীয়াও রয়েছে। সুতরাং এবার দিল্লির ঝটিকা সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে না মমতার।

আরও পড়ুন:সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন চার মুখ, গুরুত্ব উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে

তবে, বুধবার, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নরেন্দ্র মোদি যে বাংলা-সহ বিরোধী শাসিত রাজ্যগুলিকে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট না কমানোর জন্য নাম না করে কাঠগড়ায় তোলেন, তার বিরোধিতা এদিনও করেন মুখ্যমন্ত্রীর। তিনি বলন, রাজ্য থেকে কর বাবদ প্রচুর টাকা নিয়ে যায় কেন্দ্র। এদিকে নিজেরা দাম না কমিয়ে রাজ্যের ঘাড়ে দায় চাপায়।




Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...