Wednesday, March 11, 2026

অর্জুনের পর এবার কেন্দ্রের বিরুদ্ধে “বিদ্রোহ” ঘোষণা করে রেল রোকো কর্মসূচি বিজেপি বিধায়কের

Date:

Share post:

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের পর এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে “বিদ্রোহী” বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কেন্দ্রের রেল মন্ত্রকের বিরুদ্ধে সরাসরি সংঘাতে গিয়ে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চালানো ও বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবিতে রেল রোকোর ডাক দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক।

জানা গিয়েছে, সাধারন মানুষের দাবি মেনে বাঁকুড়া জেলার অন্যান্য বিজেপি বিধায়কদের নিয়ে আগামী ১০ মে রামসাগর স্টেশনে রেল অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এই মর্মে আজ, শুক্রবার সকালে রামসাগরের স্টেশন ম্যানেজারকে চিঠি দিয়ে ১০ মে রেল রোকো কর্মসূচীর কথা জানিয়েছেন অমরনাথবাবু। একইসঙ্গে সাউথ ইস্টার্ন রেলের আদরা ডিভিশনের ম্যানেজারকেও ১০ মে ১২ ঘন্টা রেল অবরোধের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন:আবার কি বিয়ের কথা ভাবছেন? অনুরাগীদের প্রশ্নের উত্তরে কী বললেন করিশ্মা

পাট শিল্প ও পাট শ্রমিকদের স্বার্থরক্ষার জিগির তুলে সম্প্রতি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। এবার সেই পথে হেঁটেই
ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা রেল অবরোধ কর্মসূচি নিলেন। বিজেপি বিধায়কের অভিযোগ, রেল দফতরের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্তাদের বারেবারে জানানো সত্ত্বেও আদরা-খড়্গপুর শাখায় বন্ধ রাখা হয়েছে। যে ট্রেনগুলি চলছে তার আবার বেশকিছু স্টপেজ তুলে দেওয়া হয়েছে। সেই স্টপেজগুলি পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে। তাই মানুষের স্বার্থে এই আন্দোলন।




spot_img

Related articles

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

বাংলায় নাকি শান্তিতে নির্বাচন হয় না। এই অভিযোগে সকাল থেকে বাজার গরম করছে বিজেপি। আর তাদের দোসর নির্বাচন...

যুদ্ধের মধ্যেই হরমুজে আটকে বাংলার যুবকরা! চিন্তায় পরিবার

পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran Israel War Impact) জেরে ক্রমশ বাড়ছে চিন্তা। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী সমুদ্রপথে আটকে (Strait...

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...