Tuesday, May 19, 2026

Sourav Ganguly: ব‍্যাটে রান নেই দুই ক্রিকেটার বিরাট কোহলি-রোহিত শর্মার, মুখ খুললেন সৌরভ

Date:

Share post:

এবার বিরাট প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান পাচ্ছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এমনকি আইপিএলেও সুপার ফ্লপ কিং কোহলি। কোহলির মতন ব‍্যাট রান পাচ্ছেন না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। সেই রোহিত প্রসঙ্গেও মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, ওরা বড় ক্রিকেটার। আমি জানি ওরা ছন্দে ফিরবে।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সৌরভ বলেন,” ওরা বড় ক্রিকেটার। আমি জানি ওরা খুব শিগগিরই ছন্দে ফিরবে। আশা করছি খুব তাড়াতাড়ি রান পাবে ওরা। তবে বিরাটের মাথায় কী চলছে আমি জানি না, তবে ও রানে ফিরবেই। খুব বড় মাপের ক্রিকেটার বিরাট।”

২০১৯ সাল থেকে ব‍্যাটে তিন সংখ্যার রান নেই বিরাটের। এমনকি আইপিএলে খারাপ ফর্মের জন‍্য ইতিমধ্যে বিরাটকে বিশ্রামের উপদেশ দিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। এমনও অবস্থায় বিরাটকে নিয়ে যে কথা হবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:Sayani Das: ইতিহাস তৈরি করলেন বাংলার সাঁতারু সায়নী দাস

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...