Saturday, June 27, 2026

উত্তর ২৪ পরগণার একমাত্র গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হল বিজেপির

Date:

Share post:

বড়সড় ভাঙন বিজেপিতে। উত্তর ২৪ পরগণার একমাত্র গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হয়ে গেল বিজেপির। গাইঘাটা ব্লকের ধর্মপুর ২ নম্বর পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে। শক্রবার  গাইঘাটা ব্লকের ধর্মপুর ২ নম্বর পঞ্চায়েতের  বিজেপি প্রধান সহ তিনজন বিজেপি পঞ্চায়েত সদস্য এবং একজন নির্দল  সমর্থিত পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিল। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ এবং সংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত।  এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপি দলটার প্রতিই সাধারণ মানুষের সমর্থন নেই। তাহলে বিজেপি শাসিত পঞ্চায়েতের প্রতি জনসমর্থন থাকবে কী করে? 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...