Saturday, June 27, 2026

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না, এবার খাট ভেঙে পড়লেন শুভেন্দু

Date:

Share post:

সম্প্রতি সময়টা একেবারেই ভাল কাটছে না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একের পর এক নির্বাচনে পর্যুদস্ত থেকে দলের মুষল পর্ব, প্রবল মানসিক চাপে রয়েছেন দলবদল বিজেপি নেতা শুভেন্দু।

শুধু মানসিক চাপ নয়, শারীরিক ধকলও যাচ্ছে শুভেন্দুর। কিছুদিন আগে বীরভূমের সিউড়িতে পুলিশের ব্যারিকেড পড়ে পায়ে আঘাত পেয়েছিলেন বিরোধী দলনেতা। সেই সময় স্থানীয় নার্সিংহোমে তাঁর পায়ের চিকিৎসা করাতে হয়। এরপর বাঁকুড়ার তালডাঙরাতে গিয়ে কার্যত তাড়া খান তিনি। এবার খাট ভেঙে পড়ে গেলেন শুভেন্দু!

আজ, শুক্রবার ময়নাগুড়িতে নির্যাতিতা ও আত্মঘাতী নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এমনই বিপত্তির সম্মুখীন হতে হয় তাঁকে। এদিন নির্যাতিতা নাবালিকার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে খাটে বসতেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আচমকা এমন ঘটনায় হকচকিয়ে যান শুভেন্দু নিজেই। এরপর তাঁকে ভাঙা খাট থেকে পাঁজা করে তুলতে হয়। যদিও তিনি গুরুতর আঘাত পাননি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- উত্তর ২৪ পরগণার একমাত্র গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হল বিজেপির

 

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...