Tuesday, April 28, 2026

আদালতের নির্দেশ কার্যকর করছে না সরকার: দায়িত্ব পালনে লক্ষ্ণণরেখা মানার পরামর্শ রামানার

Date:

Share post:

তাদের কাজের জন্য বারবার শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রকে। শনিবার, দিল্লির বিজ্ঞান ভবনে দেশে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের বিচারপতিদের সম্মেলনে ফের এই বিষয় নিয়ে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এন ভি রামানা (N V Ramana)। তিনি বলেন, ”রাষ্ট্রের ক্ষমতাকে সরকার, সংসদ এবং বিচার ব্যবস্থার সমান তিনটি শাখার মধ্যে বণ্টন করেছে আমাদের সংবিধান। এই তিন শাখায় ক্ষমতার সমবণ্টনই গণতন্ত্রিক কাঠামোকে মজবুত করে। দায়িত্ব পালন করার সময় খেয়াল রাখতে হবে আমরা যেন লক্ষ্মণরেখা অতিক্রম না করি।” আদালতের নির্দেশ সত্ত্বেও অনেক সময় সরকার নিষ্ক্রিয় থাকছে। এটা গণতন্ত্রের জন্য ভাল নয় বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

জনস্বার্থ মামলার অপব্যবহার নিয়েও সরব হন প্রধান বিচারপতি। ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে অনেক ক্ষেত্রেই এই ধরনের মামলা (Case) দায়ের করা হচ্ছে বলে অভিযোগ করে রামানা।

আরও পড়ুন:সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩

আদালতগুলিতে স্থানীয় ভাষা ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়ে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রধান বিচারপতিও জোর দেন। একই সঙ্গে বিচার প্রক্রিয়ায় গতি আনতে পুরনো আইন বাতিলের পরামর্শ দেন রামানা। দেশের বিচারব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আয়োজিত ওই সম্মেলনে প্রধান বিচারপতির মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।




Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...