Monday, June 8, 2026

“ধর্মীয় পরিচয় জানতে চেয়ে” হামলা! মহারাষ্ট্রে ধৃতের সঙ্গে ISIS যোগের অভিযোগ

Date:

Share post:

মহারাষ্ট্রের (Maharashtra  incident) মিরা রোডে পহেলগামের ধাঁচে এক নৃশংস হামলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্মীয় পরিচয় জানতে চেয়ে এবং ‘কলমা’ পড়তে না পারায় দুই নিরাপত্তারক্ষীকে (Security guard) ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে! ধৃত যুবকের নাম জইব জুবায়ের আনসারি (৩১)। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে আইএসআইএস (ISIS)- যোগ থাকতে পারে।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত দুই নিরাপত্তারক্ষীর নাম রাজকুমার মিশ্র ও সুব্রত সেন। তাঁরা মিরা রোড এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে পাহারার দায়িত্বে ছিলেন। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টে নাগাদ অভিযুক্ত জইব জুবায়ের আনসারি সেখানে এসে তাঁদের ধর্মীয় পরিচয় জানতে চান। এরপর তাঁদের জোর করে ‘কলমা’ পড়তে বলা হয়। নিরাপত্তারক্ষীরা তা অস্বীকার করলে আনসারি আচমকাই ছুরি বের করে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। রাজকুমার মিশ্রর আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুব্রত সেন নামে আরেক রক্ষী সামান্য আহত হয়েছেন। আরও পড়ুনঃ লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

ঘটনার পরপরই অভিযুক্ত এলাকা থেকে চম্পট দেয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে শনাক্ত করে। দেড় ঘণ্টার মধ্যেই ভাড়াবাড়ি থেকে আনসারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কিছু আপত্তিকর নথিপত্র ও সামগ্রী উদ্ধার করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, অভিযুক্ত উচ্চশিক্ষিত। ২০১৯ সাল পর্যন্ত তিনি আমেরিকায় ছিলেন। পড়াশোনা শেষ করে ভারতে ফেরার পর থেকেই তিনি উগ্রবাদী মতাদর্শের প্রতি ঝুঁকে পড়েন। অভিযুক্ত ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর বাড়িওয়ালা সম্প্রতি তাঁকে ৫ মে-র মধ্যে ঘর খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মানসিক চাপ নাকি অন্য কোনো বড়সড় নাশকতার ছক হিসেবে এই হামলা— তা খতিয়ে দেখছে এটিএস (ATS) এবং স্থানীয় পুলিশ।

Related articles

আগাম জামিনের আবেদন করতে পারেন: হাই কোর্টে নির্দেশ অরূপ রায়কে

মেসিকাণ্ডে প্রায় ছয় মাস পরে দায়ের এফআইআর। তা নিয়েই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন...

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...