Thursday, May 14, 2026

বিদ্যুৎ সঙ্কট : দ্রুত কয়লা পৌঁছে দিতে বাড়ানো হচ্ছে মাল গাড়ির গতি- পরিবহন ক্ষমতা

Date:

Share post:

দেশজুড়ে চলছে বিদ্যুৎ বিভ্রাট । তার কারণ কয়লার ঘাটতি। আর এই কয়লা সঙ্কট মেটাতে দ্রুত উদ্যোগী হচ্ছে ভারতীয় রেল । ইতিমধ্যেই প্রচুর যাত্রীবাহী ট্রেনের সংখ্যা কমিয়ে দিয়ে সেই সময়সূচিতে মালগাড়ি চালানোর সিদ্ধান্ত হয়েছে । এবার রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে মালগাড়ির ওয়াগানগুলি যাতে আরো বেশি করে কয়লা বহন করতে পারে এবং আরও দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গেও এ নিয়ে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সাধারণত এতদিন একটি মালগাড়িকে যেখানে সাড়ে ৭ হাজার কিলোমিটার চলার পর গ্যারেজে পাঠানো হত। এখন এই পরিস্থিতিতে ১০ হাজার কিমি চলার পর গ্যারেজে পাঠানো হচ্ছে। এর ফলে আরও বেশি পরিমাণে কয়লা পরিবহণ করা যাবে বলে মনে করা হচ্ছে।

রেল সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই ৪২টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। আরও ৭৫৩টি যাত্রীবাহী ট্রেন সাময়িক ভাবে বাতিল করতে চলেছে রেল। কর্তৃপক্ষ। যদিও রেলের তরফে জানানো হয়েছে যে এই বাতিল সাময়িক। দেশজুড়ে কয়লার ঘাটতি এবং বিদ্যুত বিভ্রাট স্বাভাবিক হয়ে গেলে আবার যাত্রীবাহী ট্রেনগুলিকে তাদের নিজস্ব সময়ে ফিরিয়ে আনা হবে।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...